ওই সব দিন গুলো

শৈশব (সেপ্টেম্বর ২০১৩)

সোমা মজুমদার
  • ২১
  • ১৪৭
একটা হারিয়ে যাওয়া পাতা
ছেঁড়া হলুদ ফ্যাকাসে,
একটা কেটে যাওয়া ঘুড়ি
আমার মনের আকাশে।
আমি দেখতে পাই তাকে
তবু পারিনা তাকে ছুঁতে
সে আজও করে খেলা
আমার মনের জানলাতে।
সে ফুরিয়ে গেছে কবে
আমার বোঝার অনেক আগে
আমি হাতড়ে বেড়াই আজও
সে তবুও নাহি জাগে;

টুপ টুপ ঝরে যায়
অবুঝ শৈশব,
কিশোরী হয়ে বলি
হারিয়েছে সেই সব;
হৃদয়ে তাই প্রশ্ন ওঠে
কোথায় গেলো তারা?
আঁকার খাতা, রং আর তুলি-
হোম ওয়ার্ক, করতে না পারা;

বড় হবার জ্বালা আজ
প্রতিপদে সই,
শৈশব মুচকি হাসে
আমি জেগে রই;
লড়তে লড়তে, চলতে চলতে
ক্লান্ত হয়ে যাই;
ঘুমের ঘোরে বন্ধ চোখে
দু পা বাড়াই-
উপহাস, পরিহাস
সবার শেষে অট্টহাসি,
কারোর চোখে অশ্রু নামে
হাসতে তবু ভালবাসি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কনিকা রহমান chomotkar ekti kobita porlam ... bisoybostu , chhondo dutoy sundor ...
ভালো লাগেনি ২৯ সেপ্টেম্বর, ২০১৩
দীপঙ্কর বেরা বেশ লাগল । ভাল ।
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৩
মৌ রানী আমি দেখতে পাই তাকে তবু পারিনা তাকে ছুঁতে সে আজও করে খেলা আমার মনের জানলাতে। - শৈশব ফিরে ফিরে আসে। ভালো লাগলো।
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১৩
খোরশেদুল আলম বড় হবার জ্বালা আজ প্রতিপদে সই, শৈশব মুচকি হাসে আমি জেগে রই; //শৈশব স্মৃতি আমাদেরকে ঠিক জাগিয়ে রাখে। সুন্দর কবিতা। শুভেচ্ছা ।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৩
আলী হোসাইন বড় হবার জ্বালা আজ প্রতিপদে সই, শৈশব মুচকি হাসে আমি জেগে রই ...................................................।ভাল লাইন
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৩
সুমন সুন্দর কবিতা। ভাল লাগল।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৩
ওসমান সজীব উপহাস, পরিহাসসবার শেষে অট্টহাসি,কারোর চোখে অশ্রু নামেহাসতে তবু ভালবাসি। মন ভরে গেল দারুন কবিতা
ভালো লাগেনি ৯ সেপ্টেম্বর, ২০১৩
জালাল উদ্দিন মুহম্মদ শৈশবের দুর্দান্ত সব অনুভূতি।দারুণ !
সূর্য N/A সুন্দর নির্মল ভাবনাস্রোত, বেশ ভালো লাগলো।
Ruhul Amin Pothik খুব ভালো লেগেছে;শুভকামনা রইল
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৩

০৯ জানুয়ারী - ২০১২ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী